চিন থেকে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছল ভাইরাস মোকাবিলায় ১০ টন সুরক্ষা সামগ্রী! - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

চিন থেকে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছল ভাইরাস মোকাবিলায় ১০ টন সুরক্ষা সামগ্রী!

বিবিপি নিউজ: বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা।
 করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে দ্বিতীয় পর্যায়ে লকডাউন। ভাইরাস সংক্রমণ‌ রোধ করতে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। এরপরেও চালু থাকে
 পণ্যবাহী বিমান। কিন্তু অবশেষে সবকিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন। এবার এমন জরুরি পরিস্থিতিতে চিন থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছল সুরক্ষা সামগ্রী ভর্তি একটি বিমান।

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী জানা গেছে,শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামে স্পাইস জেটের একটি পণ্যবাহী বিমান। ওই বিমানে ১০ টন করোনা ভাইরাসের মোকাবিলায় সুরক্ষা সামগ্রী আনা হয়েছে। জানা গেছে ওই পন্যের মধ্যে বেশিরভাগই মাস্ক তৈরির সামগ্রী। অন্য দিকে সিঙ্গাপুর থেকে ভারতে এসেছে ১০ লক্ষ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) । গত দু’দিন ধরে দু’টি এয়ার ইন্ডিয়া ও একটি ব্লু ডার্ট-এর বিমানে এই সব সামগ্রী দেশে এসেছে বলে সিঙ্গাপুরে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

Pages