লকডাউনে ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড়ের বিস্তৃর্ন এলাকা - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

লকডাউনে ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড়ের বিস্তৃর্ন এলাকা


বিবিপি নিউজ: লকডাউনে ঘরবন্দী সকলেই। করোনা আতঙ্কের মাঝে ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড়। আজ রবিবার সকালে কেঁপে উঠল গ্যাংটক,দার্জিলি, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ বিস্তৃর্ন এলাকা।

জানা গিয়েছে, রবিবার ভোর ৫.২৯ মিনিটে দার্জিলিং ও পাহাড় সংলগ্ন শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। কিছুক্ষণ পর জলপাইগুড়ি জেলার একাংশ থেকেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যায়। জানা গিয়েছে, কম্পনের উপকেন্দ্র পূর্ব সিকিমে গ্যাংটকের কাছে। তবে কোনো ক্ষয় ক্ষতির খবর জানা যায়নি।

Pages