অদ্ভুত পেনে প্রেসক্রিপশন,দূর থেকেই ট্রিটমেন্ট; রোগীদের চিকিৎসায় রঞ্জন ঘোষ - BBP NEWS

Breaking

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

অদ্ভুত পেনে প্রেসক্রিপশন,দূর থেকেই ট্রিটমেন্ট; রোগীদের চিকিৎসায় রঞ্জন ঘোষ

বিবিপি নিউজ,ভাস্বতী দাশ: করোনা  সতর্কতায়  অভিনব ভাবনা আনলেন প্রবাসী বাঙালি বর্তমানে কলকাতাবাসী চিকিৎসক গুড কর্মা এর প্রতিঠাতা রঞ্জন ঘোষ ।সংক্রমণ ঠেকাতে সাবধানতার অন্যতম ভিড় এড়িয়ে যাওয়া। কিন্তু কেউ অসুস্থ হলে তাঁকে যখন কোনও চিকিৎসকের চেম্বারে যেতে হয় তখন সেখানে আরও অনেক রোগী থাকেন। ফলে সেখান থেকেও ছড়াতে পারে সংক্রমণ। এই ভাবনা
আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রয়াস এনেছেন তিনি|

শুধু কলকাতাই  নয়, দেশ ছাড়িয়ে বিদেশেও তিনি রোগীদের চিকিৎসা করেন। তবে  যেভাবে করোনা আতঙ্কে জেরবার  গোটা দুনিয়া তাতে একজন চিকিৎসক হিসেবে রোগীদের মধ্যে যাতে করোনা সংক্রমণের কোনও জীবাণু থাবা বসাতে না পারে সেই লক্ষ্যেই কলকাতার গোলপার্কে নিজের বাড়ি থেকেই এখন নয়া  ডিজিট্যাল  প্রেসক্রিপশনের মাধ্যমেই  দেশ-বিদেশে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন রঞ্জন ঘোষ।

অদ্ভুত পেনে প্রেসক্রিপশন। দূর থেকেই ট্রিটমেন্ট।  সমস্যার কথা শুনে তারপর কলকাতায় বসে ডাক্তার লিখছেন প্রেসক্রিপশন। উন্নত প্রযুক্তির একটি পেন , স্মার্ট ফোন আর আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা লাইভ পৌঁছে যাচ্ছে রোগী কিংবা রোগীর পরিবারের মোবাইলে। করোনা সচেতনতায় ভারতে প্রথম এই ব্যবস্থা বলে দাবি চিকিৎসক রঞ্জন ঘোষের।
মনোবিদ এই চিকিৎসকের কথায়, আতঙ্ক আছেই। আতঙ্ক থেকে উদ্বেগ। করোনা আতঙ্ক জন্ম দিচ্ছে মানসিক রোগের। যা মাইসো ফোবিয়া নামে পরিচিত ।যেহেতু করোনা সামাজিক ইস্যু। আমেরিকা ও কলকাতা সহ ভারতের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তাঁর অনেক রোগী। কিন্তু বর্তমানে করোনার কারণে কলকাতাতে বসেই তাঁর সমস্ত পেশেন্টদের  চিকিৎসা করছেন।  চিকিৎসক রঞ্জন ঘোষের বক্তব্য, ‘‘করোনা নিয়ে  বহু মানুষ  গুজবও  ছড়াচ্ছেন  । তাতেই কিছু কিছু মানুষ ভয় পাচ্ছেন এবং সেখান থেকেই মাইসো ফোবিয়ার জন্ম হচ্ছে। এর মধ্যে বেশকিছু রোগী পেয়েছি যারা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে  ভুগছেন । অর্থাৎ এক জিনিস নিয়ে বার বার ভাবনা থেকেই এই ধরনের রোগের জন্ম হচ্ছে।
সারাদিন এভাবে রোগী দেখা সবকিছুর মধ্যেই হাসিখুশি ভাবে সাক্ষাৎকার দিলেন তিনি আমাদের | তার প্রয়াস কে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকমহল |

Pages