মাস্ক পরে ভিডিয়ো কনফারেন্সে মোদী-মমতা‌ সহ অন্যান্য মন্ত্রীরা! - BBP NEWS

Breaking

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

মাস্ক পরে ভিডিয়ো কনফারেন্সে মোদী-মমতা‌ সহ অন্যান্য মন্ত্রীরা!

বিবিপি নিউজ: সর্বদলীয় বৈঠকে মাস্ক পরে অতিরিক্ত সর্তকতার বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বাড়িতে তৈরি মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। এবার নিজেই মাস্ক পরে ভিডিয়ো কনফারেন্স করতে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন মোদী। লকডাউন নিয়ে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রীকে সাদা মাস্ক পরতে দেখা যায়। এতদিন অবশ্য বিভিন্ন ভিডিয়ো কনফারেন্সে তিনি মাস্ক পরতে দেখা যায়নি তবে এদিন বৈঠকে মুখে মাস্ক পরেই মিটিং সারলেন।

প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও মাস্ক পরে রয়েছেন। মাস্ক পরে নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সে রয়েছেন মমতাও। বৈঠকে মোদী বলেন, 'আমি সবসময় আছি। যে কোনও মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে পারেন।

Pages