বিবিপি নিউজ: বুধবার সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল! বুধবার সকালেই বাঁকুড়া, পুরুলিয়া জেলায় অনুভূত হয় কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার সকাল ১১.২৪ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১ বলে জানা গিয়েছে। ভূমিকম্পটি মাত্র দুই সেকেন্ড স্থায়ী ছিল। বাঁকুড়া জেলাতেই সবথেকে বেশি অনুভূত হয় এই ভূমিকম্প। তবে বাঁকুড়া ছাড়াও, পুরুলিয়ার একাধিক অঞ্চল, দুর্গাপুর, আসানসোলও কেঁপে ওঠে। হালকা কম্পন অনুভূত হতেই নিজেদের বাড়ি ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। ফলে লকডাউন চললেও বাড়ির বাইরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বুধবার, ৮ এপ্রিল, ২০২০
