"আমাকে খাবার দিন"- লকডাউনে কুকুরের গলায় ঝুললো বোর্ড - BBP NEWS

Breaking

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

"আমাকে খাবার দিন"- লকডাউনে কুকুরের গলায় ঝুললো বোর্ড

বিবিপি নিউজ: করোনার প্রকোপে গোটা দেশ জুড়ে লকডাউন চলছে। ইতিমধ্যেই ফের লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী। এমন পরিস্থিতিতে অত্যবশ্য পন্যের দোকান ছাড়া বন্ধ সবকিছু। শহরের হোটেলে,ধাবা, থেকে শুরু করে চায়ের দোকানে সবকিছুই বন্ধ। ফলে খাবারের অভাবে পথ কুকুরা। এমন পরিস্থিতিতে খাবারের খোঁজে ‌গলায় বোর্ড লাগিয়ে রাস্তায় ঘুরছে কুকুর।

অনেকেই এগিয়ে এসেছেন এই পথ কুকুরদের খাবারে জন্য। পুলিশের পক্ষ থেকে এবং অনেক স্বেচ্ছাসেবক সংস্থা থেকে এদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি জ্বলজ্বল করছে। কিন্তু এরই মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা গিয়েছে গলায় ঝুলছে একটি বোর্ড, যেখানে‌ লেখা রয়েছে আমাকে খাবার দিন।

Pages