লকডাউনে কাউন্সিলরের উদ্যোগে বিনামূল্যে বাজারের আয়োজন! - BBP NEWS

Breaking

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

লকডাউনে কাউন্সিলরের উদ্যোগে বিনামূল্যে বাজারের আয়োজন!

বিবিপি নিউজ: গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। ইতিমধ্যেই ফের লকডাউনের সময়সীমা বাড়িয়েছেন ‌সরকার। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষদের অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে এলাকায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন  উত্তরবঙ্গের মালদা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আয়োজন করছেন বিনামূল্যে বাজারের।

জানা গেছে,মালদা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলামের উদ্যোগে এলাকার খেটে খাওয়া মানুষদের  সমস্যার কথা মাথায় রেখে বিনামূল্যে বাজারের উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর আওতাধীন কুড়ি নম্বর ওয়ার্ডের মির্জাপুরের এক মাঠে প্রায় কুড়িটি আইটেমের স্টলে কুপনের মাধ্যমে চাল,ডাল,কাঁচা সবজি সহ মশলা, মুড়ি সমস্ত রকমের জিনিস এলাকার দুস্থ মানুষদের হাতে তুলে দেয়। এদিন বিনামূল্য বাজারে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ ইরফান হাবিব  এবং মালদা থানার আইসি শান্তি নাথ পাঁজা। 

Pages