মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্তে প্রসূতি মহিলা ও শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ করলেন চিকিৎসক! - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্তে প্রসূতি মহিলা ও শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ করলেন চিকিৎসক!

বিশেষ সংবাদদাতা: দেশ জুড়ে করোনা ভাইরাসের জেরে ঘরবন্দী মানুষেরা। স্তব্ধ শহরের রাস্তা। বন্ধ কলকারখানা থেকে অফিস কাছারি। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষদের অবস্থা খুব সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,পাড়ার ক্লাব থেকে শুরু করেছে পড়ুয়ারা। তবে এবার এলাকায়
প্রসূতি মহিলা ও শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ করলেন এক চিকিৎসক।

মুর্শিদাবাদের জলঙ্গীতে ডাঃ শাহনওয়াজ কবীরের ব্যাক্তিগত উদ্যোগে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের  জলঙ্গি চর কাকমারী সীমান্ত এলাকায় প্রসূতি মহিলা ও শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ করলেন।  এদিন মোট ৩৫ জন প্রসূতি মহিলা ও শিশুকে সহায়তা করলেন।

ছবি: আকাশবাণী কলকাতা

Pages