লকডাউনে চাহিদা তুঙ্গে, অ্যাম্বুল্যান্সে মদ পাচারের সময় হাতেনাতে পাকড়াও তিন! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

লকডাউনে চাহিদা তুঙ্গে, অ্যাম্বুল্যান্সে মদ পাচারের সময় হাতেনাতে পাকড়াও তিন!

বিবিপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশজুড়ে চলছে লকডাউন।  অত্যবশ্যক পন্য ছাড়া বাকি সমস্ত দোকান বন্ধ। আর এই পরিস্থিতিতে সুরাপ্রেমীদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। তবে সুরাপ্রেমীদের নিয়ে বিশেষ ব্যবস্থা করে ( প্রেসক্রিপশন দেখিয়ে মিলবে মদ) বিতর্কের জড়িয়ে পড়েন কেরল সরকার।

দেশের এমন পরিস্থিতিতেও গোপনেও মদ বিক্রি হচ্ছে বহু জায়গায়। শুধু তাই নয়, মদের পাচার করতে ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুল্যান্সও। তার নিদর্শন পাওয়া গেল মালদহে। এই ঘটনায় দুদেঁ পুলিশ অফিসারেরা থ। কারন মদ পাচারের অন্যত্তম রাস্তা হল অ্যাম্বুলেন্স। বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে খবর আসলেও তারা ধরতে ব্যর্থ হয়।

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মালদার ইংরেজবাজারের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর থাকা দোকানগুলির উপর বিশেষ নজর রাখা শুরু হয়। এরপরই শুক্রবার সকালে সেখানেই একটি দোকানের সামনে এসে হাজির হয় একটি অ্যাম্বুল্যান্স। সন্দেহ হওয়ার  হাবিবপুর থানার পুলিশ গিয়ে ওই অ্যাম্বুল্যান্সে তল্লাশি চালায়। আর তাতেই মেলে বিপুল পরিমানে বিদেশি মদ। পুলিশের অনুমান, হবিবপুরের কোনও দোকান থেকে বেআইনিভাবে এই মদের বোতলগুলি নিয়ে আসা হয়েছিল। মালদায় নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলি। এই ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Pages