৭২ কি.মি পথ হেঁটে ৪০০ মানুষের মুখে খাবার তুলে দিলেন CRPF জওয়ানরা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

৭২ কি.মি পথ হেঁটে ৪০০ মানুষের মুখে খাবার তুলে দিলেন CRPF জওয়ানরা


বিবিপি নিউজ: গোটা দেশ জুড়ে চলছে কডাউনে। আর এই পরিস্থিতিতে ৭২ কি.মি পথ হেঁটে ৪০০ মানুষের মুখে খাবার তুলে দিলেন CRPF জওয়ানরা   করোনা ভাইরাস মহামারীতে বন্ধ সব কিছুই। ফলে অনেক মানুষ এই লকডাউনের জেরে অসুবিধার মধ্যে পড়েছে।

যত দিন যাচ্ছে তত বেড়ে চলেছে করোনা মহামারীতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ২৭ হাজার ছাড়িয়েছে।  ভাইরাসের জেরে ভারতে মৃতের সংখ্যাটাও নেহাত কম নয়। গোটা ভারতে এই মারন ভাইরাস করোনা বিরুদ্ধে চলা লড়াইয়ে সকলের নিজের নিজের মতো করে যোগদান করে যাচ্ছেন। কেউ কেউ বিনামূল্যে বিলি করছেন মাস্ক, আবার কেউ কেউ নিজের জমি, সোনার গয়না বিক্রি করে গরিব মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর্থিক দিক থেকে। এই সময় সাধারণ মানুষসহ অনেক স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে দেখতে পাওয়া যাচ্ছে গরিব মানুষেদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে দুবেলা-দুমুঠো খাবার তুলে দিতে।

  যে হাতে সবসময় লাঠি থাকে সে হাতে শুধু এখন রয়েছে খাবারের প্যাকেট ও দুস্থদের জন্য খাবারের প্রযোজনীয় সামগ্রী। এক দৈনিক সংবাদপত্রের খবরে জানা গেছে, ঝাড়খন্ডের সারান্ডা এলাকার মানুষ করোনা সংকটের কারণে খাবারের সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে ত্রাতা হলেন ভারতীয় জওয়ানেরা। এই নকশাল প্রভাবিত এলাকায় সিআরপিএফের জওয়ানেরা 72 কিলোমিটার পথ অতিক্রম করে ওই এলাকায় বসবাসকারী মানুষদের মুখে দুবেলা-দুমুঠো খাবার পৌঁছে দিলেন।  ওই এলাকায় বসবাসকারী প্রায় 400 জন মানুষের মুখে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সিআরপিএফ জওয়ানেরা।

Pages