নিউ দিল্লি: ১৪ এপ্রিল লকডাউন শেষ করা সম্ভব নয় তা স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদলীয় বৈঠকে মোদি বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরামর্শ করবেন অবশ্যই। তবে সম্ভবত লকডাউন এত তাড়াতাড়ি শেষ হতে পারে বলে মনে হয় না।করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করতেই মোদি এই বৈঠকটি ডাকেন।
এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, “COVID-19-এর পরে জীবন আর আগের মতো হবে না, হয় তা প্রাক-করোনা এবং উত্তর-করোনো হবে।” প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে রাজনৈতিক নেতাদের বলেন, “ব্যাপকভাবে আচরণমূলক, সামাজিক ও ব্যক্তিগত পরিবর্তন সাধন করতে হবে।"
সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫,১৯৪-এ পৌঁছেছে। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্রসচিব ও গ্রামীণ বিষয়ক সচিব মিলে করোনাভাইরাস ও বর্তমান পরিস্থিতি বিষয়ে একটি বিশদ উপস্থাপনাও তৈরি করেন। COVID-19 মহামারী রোধে ১৩০ কোটি মানুষ এখন লকডাউনে রয়েছেন, যা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা এবং প্রধানমন্ত্রী এই লকডাউন আরও বাড়ানোর হবে কিনা সেই বিষয়ে এই সপ্তাহেই সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে শনিবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় বৈঠক করবেন।