লকডাউন ভেঙে পালালেন প্রেমিক-প্রেমিকা, মামলা দায়ের করলেন পুলিশ! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

লকডাউন ভেঙে পালালেন প্রেমিক-প্রেমিকা, মামলা দায়ের করলেন পুলিশ!

 বিবিপি নিউজ: গোটা দেশ জুড়ে ২১ দিনের লকডাউন পর্বকে উপেক্ষা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন প্রেমিকা। লকডাউন ভাঙার অপরাধ পুলিশ ওই যুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।


জানা গেছে, ঘটনাটি ‌ কেরলের কোজিকোড জেলার  থামারসেরি এলাকার।  থামারসেরি এলাকার এক তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে পালালেন। খবর জানাজানি হওয়ার পর রেগে আগুন মেয়ের বাবা। কারণ একে তো মেয়ে পালিয়েছে, তার উপর আবার পালিয়েছে ভিনধর্মের এক ছেলের সঙ্গে। কোনও উপায় না দেখে তাই লকডাউনকেই হাতিয়ার করলেন মেয়ের বাবা। লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে পালিয়েছে মেয়ে, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন বছর একুশের তরুণীর বাবা। এরপরেই তদন্তে নামে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ,এদিক-ওদিক খোঁজার পর পাকড়াও করে ওই প্রেমিক যুগলকে। পুলিশ জানিয়েছে, গত শনিবার নিজের ২৩ বছরের প্রেমিকের সঙ্গে বেপাত্তা হয়ে যান ওই তরুণী।
এদিকে ভিনধর্মের ছেলে হওয়ায় আগে থেকেই মেয়েটির পরিবার তাঁদের ওই প্রণয়-সম্পর্কের বিরুদ্ধে ছিল।পুলিশ ওই দু'জনকে ধরে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে। কিন্তু দু'জনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয় প্রশাসন। ওই তরুণীকে আদালতে হাজির করা হলে তিনি বলেন যে স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। তবে আদালতের নির্দেশে পুলিশ COVID-19 এর সংক্রমণ বন্ধের যে লকডাউন জারি করা হয়েছে তা লঙ্ঘনের দায়ে প্রেমিক যুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Pages