জুনের আগে খুলছে না স্কুল,কলেজ! বাংলাও কি‌ সেই পথে হাঁটবে? - BBP NEWS

Breaking

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

জুনের আগে খুলছে না স্কুল,কলেজ! বাংলাও কি‌ সেই পথে হাঁটবে?

বিবিপি নিউজ: ইতিমধ্যেই দেশের প্রথম রাজ্য হিসেবে করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের সময়সীমা বাড়িয়েছে পড়শি রাজ্য ওড়িশা।  ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়ক জানিয়েছেন করোনার মতো মহামারির রোগ সংক্রমন প্রতিরোধ করতে লকডাউনের সময়সীমা  চলতি মাসের ৩০ তারিখ অর্থাৎ লকডাউন খুলবে মে মাস নাগাদ।

সর্বদলীয় বৈঠকে দেশের প্রায় সব রাজ্যই চায় লকডাউনের সময়সীমা বাড়ানো হোক বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। ওড়িশা সরকার সর্বপ্রথম এই সিদ্ধান্ত নিল। ওড়িশা সরকার কেন্দ্রকেও একই সিদ্ধান্ত নেবার প্রস্তাব দিয়েছেন। এছাড়া ১৭ জুন পর্যন্ত ওড়িশার সমস্ত স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। আর তার সাথে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান বন্ধ রাখার আবেদন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তবে এখন কি পশ্চিমবঙ্গও এই পথে হাঁটবে সেটাই দেখার!

Pages