মুখে বল হরি, হরি বল' মন্ত্র, বৃদ্ধের সৎকারে মুসলিম যুবকরা! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

মুখে বল হরি, হরি বল' মন্ত্র, বৃদ্ধের সৎকারে মুসলিম যুবকরা!




বিবিপি নিউজ: হিন্দু সম্প্রদায়ের বৃদ্ধের সৎকারে এগিয়ে এলেন মুসলিম যুবকরা। দেশের করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের আবহেই সম্প্রীতির নজির গড়ল পশ্চিমবঙ্গের মালদার কালিয়াচক-২ ব্লকের লওয়াইতলা গ্রামে। শুধু মৃতদেহ কাঁধে তুলে নেওয়াই না চলল হিন্দু রীতি অনুসারে 'বল হরি, হরি বল' মন্ত্রও পড়লেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,কালিয়াচক-২ ব্লকের লওয়াইতলা গ্রামের বাসিন্দা মৃত বৃদ্ধ বিনয় সাহা। মুসলিম অধ্যুষিত ওই গ্রামে একমাত্র হিন্দু, সাহা পরিবার। গত ২০ বছর ধরে থাকছেন  ওই গ্রামে। ধর্মের ভিত্তিতে বিভেদ থাকলেও, পড়শিদের সঙ্গে একে অপরের পরিপূরক সেই পরিবারের। ফলে শেষযাত্রাতেও সেই ধর্মীয় বিভেদ ভুলে পড়শির পাশে এসে দাঁড়ায় গোটা গ্রাম। শুধু মানবিকতার খাতিরে!

 কালিয়াচক-২ ব্লকের লওয়াইতলা গ্রামের প্রতি কৃতজ্ঞ মৃতের দুই ছেলে কমল ও শ্যামল সাহা। জানা গিয়েছে, লকডাউন এবং সংক্রমণের আবহে মৃতদেহের সৎকার কীভাবে হবে, এই নিয়ে সাহা পরিবারের উদ্বেগ বাড়ে। আত্মীয়-স্বজনদের কাছে খবর পৌছলেও, বন্ধ পরিবহণ। ফলে সৎকার নিয়ে একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। শববাহী খাটের ওপরে সারাদিন পড়ে থাকে সেই দেহ। এরপর রাত বাড়লেই ধীরে ধীরে জমায়েত শুরু করেন পড়শিরা। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন পড়শি মুসলিম যুবকরা, তারাই ১৫ কিমি হেঁটে শ্মশান পর্যন্ত বন্ধুর বাবার দেহ পৌঁছে দিলেন । মৃতের ছেলে শ্যামল সাহা বলেছেন, "বার্ধক্যজনিত অসুখে ভুগে মৃত্যু হয় বাবার। 

Pages