করোনায় আক্রান্ত হয়ে মৃত মা,দেহ সৎকারে অস্বীকার ছেলের! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মৃত মা,দেহ সৎকারে অস্বীকার ছেলের!

বিবিপি নিউজ: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মায়ের। ভাইরাস সংক্রমণের ভয়ে মায়ের সৎকার করতে অস্বীকার করেন ছেলে। তবে প্রশাসনের থেকে সব ধরনের আশ্বাস দিলেও তিনি সৎকার অস্বীকার করেন।

 ঘটনাটি ঘটেছে লুধিয়ানাতে। ৩১ মার্চ লুধিয়ানার এক বেসরকারি হাসপাতালে ভর্তি  হন ওই বৃদ্ধা। এরপরে তাকে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই পরিবার পরিজনেরা তার সঙ্গে দেখা করা বন্ধ করে দেয়। রবিবার বিকেলে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এরপরেই দেহ নিতে অস্বীকার করেন পরিবার পরিজনেরা। মৃত্যু কালীন ওই বৃদ্ধার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি লুধিয়ানার শিমলাপুরি গ্রামের বাসিন্দা। এরপরেই  জেলার প্রশাসনকে ওই বৃদ্ধার শেষকৃত্য করার সিদ্ধান্ত নেয়। সেই মত সোমবার প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধার শেষকৃত্যের সম্পন্ন করে। সে সময় তার ছেলে ও পরিজনেরা ১০০ মিটার দূরে দাঁড়িয়ে দেখেন।

Pages