কয়েকঘন্টার মধ্যেই দূষণ মুক্ত আকাশে দেখা মিলবে ‘গোলাপী চাঁদ’ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

কয়েকঘন্টার মধ্যেই দূষণ মুক্ত আকাশে দেখা মিলবে ‘গোলাপী চাঁদ’

বিবিপি নিউজ: আজ মঙ্গলবার আর কিছুক্ষনের মধ্যেই দেখা মিলবে বৃহত্তম পিঙ্ক মুন অর্থাৎ গোলাপী চাঁদ। পৃথিবীর চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী এসে পৌঁছায় তখন পৃথিবী থেকে চাঁদকে বৃহত্তম দেখায়। বছরের একটি নির্দিষ্ট সময়  চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে। সেই সময়ে  চাঁদ বৃহত্তম দেখায়। এই সময় চাঁদ ও পৃথিবীর গড় দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি থেকে কম হয়। এই রাতে চাঁদ পৃথিবীর থেকে ৩ লক্ষ ৫৬ হাজার ৯০৭ কিমি দূরে অবস্থান করে।

Pages