বিবিপি নিউজ: দেশে মারন ভাইরাস করোনায় আক্রান্তে এগিয়ে মহারাষ্ট্র। এর মধ্যে রাজ্যের রাজধানী মুম্বাইয়ের অবস্থায় ভয়াবহ। এরই মাঝে এদিন বিকেলে এক কোয়ারেন্টাইন সেন্টারের আগুন লাগে। এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জানা গেছে, মুম্বইয়ের রিপন প্যালেস হোটেলে মঙ্গলবার বিকেলে আগুন লাগে। ওই হোটেলটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছিল।
ছ'তলা হোটেলে ২৫ জন কোয়ারেন্টাইনে ছিলেন। এছাড়া দু'জন হোটেল কর্মীকে দ্রুত উদ্ধার করে দমকলের কর্মীরা। প্রায় আধাঘণ্টার প্রচেষ্টাতেই আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
দেশে মোট আক্রান্ত ১৯,০০০। তাদের মধ্যে ৫০০০-এর অধিক মহারাষ্ট্রে। তবে মৃত্যুর শতাংশে আরও এগিয়ে মহারাষ্ট্র, যা অত্যন্ত উদ্বিগ্ন করবে উদ্ধব ঠাকরেকে। মোট ৬০০জন মৃত, এর মধ্যে ২৫০জনই মহারাষ্ট্রের। এখনও পর্যন্ত ৫৫২ জনের দেহে করোনা ধরা পড়েছে মহারাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা ৫২১৮। এদিন মারাও গিয়েছেন ১৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫১।
