করোনার কোপে সিল বলিউড অভিনেতা অভিনেত্রীদের আবাসন! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

করোনার কোপে সিল বলিউড অভিনেতা অভিনেত্রীদের আবাসন!

বিবিপি নিউজ: দিন দিন মুম্বাইয়ে করোন আক্রান্তের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। ইতিমধ্যেই একাধিক আবাসন সিল করেছেন মুম্বাই পৌরসভা। এবার সেই তালিকায় রয়েছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীদের আবাসন। মুম্বাইয়ের মোট ১৬ জন তারকাদের আবাসন সিল করেছেন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

জানা গেছে, মুম্বাইয়ের ওবেরয় স্প্রিং কমপ্লেক্সের সি উইং-এর বাসিন্দা এক চিকিৎসকের ১১ বছরের মেয়ের শরীরে মিলেছে করোনা ভাইরাস। টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরই মুম্বইয়ে বিলাসবহুল ওই আবাসন সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)।
তবে এই আবাসনে বাস করেন বলিউড তারকা ভিকি কৌশল, চাহাত খান্না, আহমেদ খান, স্বপ্না মুখোপাধ্যায়, রাজকুমার রাও-পত্রলেখা, নীল নিতিন মুকেশ, আনন্দ এল রাই, প্রভুদেবা, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং,সহ বহু তারকা। এছাড়াও থাকেন বহু টেলিভিশনের তারকারা। করোনা আক্রান্ত ১১ বছরে যে কিশোরী সি উইং-এর বাসিন্দা, ওই সি উইং-এ থাকেন প্রভু দেবে, চিত্রাঙ্গদা, অর্জুন বাজওয়া, বিপুল শাহ সহ একাধিক তারকা। জানা যাচ্ছে সি উইংটি পুরোপুরি সিল করা হয়েছে, পাশাপাশি এ এবং বি উইং ও আংশিক সিল করা হয়েছে। 

Pages