দুঃসময়ে জন্ম তাই সদ্যোজাতের নাম দিলেন 'লকডাউন' - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

দুঃসময়ে জন্ম তাই সদ্যোজাতের নাম দিলেন 'লকডাউন'

বিবিপি নিউজ: মানুষের নাম লকডাউন সে আবার কি করে হয়? তবে এবার সেটাই হতে‌ চলছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে দুঃসময় চলেছে। এমন অস্থিরতার মাঝে জন্ম নিয়েছে এক শিশু। আর সেই সদ্যোজাতের পরিবারের সদস্যদরা নাম রাখলেন লকডাউন।

এমন ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাচেরি গ্রামের বাসিন্দারা সহ গোটা দেশবাসী। বাচেরি গ্রামের ওই প্রসূতি মঞ্জ‌ু মাইল সোমবার একটি পুত্রসন্তানের জন্ম দেন । ছেলের কী নাম রাখা হবে, জানতে চাইলে নার্সকে তিনি জানিয়ে দেন ছেলের নাম রাখবেন লকডাউন। আর এরপরেই
হাসপাতাল জুড়ে ক্ষণিকের খুশির হাওয়া বইতে থাকে।‌ তবে নার্স আবার জিজ্ঞেস করলে তিনি বলেন যে লকডাউনই তো সবার বাঁচার রাস্তা দেখাচ্ছে। তাই ছেলের নাম তিনি লকডাউন রাখবেন যাতে এই কঠিন সময়কে কেউ ভুলে না যায়। এর আগে এক দম্পতি তাঁদের সদ্যোজাত যমজ সন্তানের নাম রাখেন করোনা আর ভাইরাস। এবার সেই পথে হেঁটে মঞ্জ‌ু মাইল সদ্যোজাতের নাম রাখলেন লকডাউন।

Pages