বিবিপি নিউজ: গোটা বিশ্ব জুড়ে থরথরিয়ে কাঁপছে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে দিনরাত এক করে সেবা করে চলেছেন ডাক্তারেরা। ইতিমধ্যেই করোনারি থাবায় ভারতেও এক চিকিৎসক প্রান হারিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রতিবেশীদের হাতে শারীরিক ভাবে নিগ্রহ হল দুই মহিলা জুনিয়র ডাক্তার।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দেশের রাজধানী দিল্লির গৌতম নগর এলাকায়। স্থানীয়দের অভিযোগ এলাকায় করোনা ভাইরাস ছড়াচ্ছেন সফরদরজং হাসপাতালের দুই মহিলা আবাসিক ডাক্তার। এই অভিযোগে 'বুধবার রাত ৯.৩০-এ দুই মহিলা ডাক্তার ফল কিনতে বাইরে বেরিয়েছিলেন। তাঁরা এলাকায় করোনাভাইরাস ছড়াচ্ছেন বলে দাবি করে চিত্কার শুরু করেন প্রতিবেশীরা। তাদের জবাব দিতে গেলে মহিলা ডাক্তারদের শারীরিকভাবে হেনস্থা করা হয়।'হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ওই দুই জুনিয়র ডাক্তার। হেনস্থার জেরে তাঁরা দুজনেই জখম হয়েছেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।