করোনা সন্দেহে মৃত্যু বৃদ্ধের, সৎকার ঘিরে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে আহত অসি! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

করোনা সন্দেহে মৃত্যু বৃদ্ধের, সৎকার ঘিরে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে আহত অসি!

বিবিপি নিউজ: করোনা সন্দেহে বৃদ্ধের মৃতদেহ সৎকার ঘিরে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আলিপুরদুয়ারের শালকুমারে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আলিপুরদুয়ারের শালকুমারে কালচিনি ব্লকের তিনচুলা টি-এস্টেটের এক ৬০ বছরের ব্যক্তিকে আলিপুরদুয়ার-১ ব্লকের তপসিখাতায় ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালে রবিবার সকালে ভরতি করা হয়েছিল। কয়েকদিন  আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে সেটিকে করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা হয়। সেদিনই তাঁর মৃত্যু হয়। এরপরেই
রবিবার রাতেই মৃতদেহ সৎকারের জন্য তোর্সা নদীর চরে যায় পুলিশ। সেখানে উপস্থিত হয় গ্রামবাসীরা।  তাঁরা অভিযোগ করেন, বৃদ্ধের করোনায় মৃত্যু হওয়ায় লুকিয়ে শেষকৃত্য করা হচ্ছে। এরপরেই পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।  পুলিশের উপর হামলা চালান গ্রামবাসীরা। ভাঙচুর চলে পুলিশের গাড়িতে। দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় আহত হয়েছেন মাদারিহাট থানার ওসি-সহ আরও কয়েকজন পুলিশকর্মী।আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, 'কয়েকজন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একজন পুলিশ অফিসারকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল।' তবে ওই বৃদ্ধ করোনা আক্রান্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতর।

Pages