লোকসভায় প্রথম করোনা আক্রান্তের হদিশ! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

লোকসভায় প্রথম করোনা আক্রান্তের হদিশ!

বিবিপি নিউজ: রাষ্ট্রপতি ভবনের কর্মী করোনা আক্রান্ত পরেই ফের আক্রান্তের হদিস মিলছে লোকসভার এক কর্মী। ফলে প্রায় ৩,০০০ কর্মী বিশিষ্ট সংসদের নিম্নকক্ষে এই প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেল। তবে স্বস্তির খবর তিনি  সংসদ ভবনে কাজ করেন না ওই কর্মী। লোকসভার সচিবালয়ের একটি বিভাগে কর্মরত।

এক দৈনিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে, গত ২৩ মার্চ বাজেট অধিবেশনের মুলতুবির পর থেকে ওই কর্মী বাড়িতেই ছিলেন। কয়েকদিন আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ইসিজি-সহ বিভিন্ন পরীক্ষা ও চেক-আপের জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়েছিলেন। সেদিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।' পরে কাশি, জ্বর, শরীরে ব্যথা-সহ করোনাভাইরাসের উপসর্গ দেখা যায় বলে জানান অপর এক আধিকারিক। এরপর গত ১৮ এপ্রিল রাম লোহিয়া হাসপাতালে যান তিনি। তখন তাঁর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। দু'দিন পর রিপোর্ট আসতে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। পরিবারের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষার জন্য নয়াদিল্লি পুরনিগম-সহ অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গেছে ওই কর্মী লোকসভায় হাউসকিপারের পদে কর্মরত। তার পরিবারে স্ত্রী, তিন ছেলে ও একজন মেয়ে রয়েছে। নয়াদিল্লির কালীবাড়ি মার্গের বাড়িতেই তাঁর সঙ্গে থাকত চার নাতি-নাতনি। আপাতত সংসদ ভবনের সিসিটিভি উইংয়ে রয়েছেন তিনি। 

Pages