বিবিপি নিউজ: বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে বিনা পয়সায় গণপরিবহন সেবা চালু করেছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ। সড়ক ব্যবস্থাপনা, দূষণ প্রতিরোধ ও স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকার।
ট্রেন, ট্রাম বা বাস যে যানবাহনেই উঠুন না কেন গুণতে হবে না এক পয়সাও। ভাড়ায় চালিত সব গণপরিবহন বিলুপ্ত করে জনগণের সেবায় তা ফ্রি করে দিয়েছে লুক্সেমবার্গ। বিরল দেশ হিসেবে প্রথমবারের মতো বিনা পয়সার গণপরিহন চালুর নামও লেখালো দেশটি। এরফলে আনন্দিত সাধারণ মানুষেরা।
লুক্সেমবার্গ প্রশাসন জানিয়েছে,গণপরিবহন ফ্রি করায় ব্যক্তিগত গাড়ির চাপ কমবে। ফলে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, পরিবেশ দূষণ রোধ ও স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই মূলত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, দেশের মোট জনসংখ্যা ৬ লাখের একটু বেশি। ফলে দেশটিতে প্রতিদিন ২ লাখের বেশি গাড়ি চলাচল করে। এতে প্রতিদিনই সৃষ্টি হয় মারাত্মক যানজটের। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে জনভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মত সংশ্লিষ্টদের। তবে এই লুক্সেমবার্গ যে পৃথিবীর প্রথম দেশ হিসেবে লিপিবদ্ধ থাকবে গন পরিবহন ফ্রি করার জন্য।