বিবিপি নিউজ: দেশ জুড়ে চলছে লকডাউন। এরই মাঝে গতকাল থেকে শুরু হয়েছে একশো দিনের কাজ। সামাজিক দূরত্ব বজায় রেখেই কর্মীরা কাজ করে যাচ্ছে। সম্প্রতি এমনই এক ছবি শেয়ার করলেন পন্ডীচেরীর লেফটেন্যান্ট গভর্নর তথা প্রাক্তন আইপিএস অফিসার কিরন বেদী।
প্রাক্তন আইপিএস অফিসারের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে এক মহিলা কর্মী কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। একটু বিশ্রাম নিতে অগ্যত মাটিতেই শুয়ে পড়েছেন ওই মহিলা শ্রমিক। তবে তিনি করোনা সংক্রমণ রুখতে সরকারের নিয়মাবলী অনুসরণ করে মুখে মাস্ক ব্যবহার করেছেন। সম্প্রতি ছবিটি পোষ্ট হতেই অনেকেই কুর্নিশ জানিয়েছেন ওই শ্রমিকদের। অন্য আর একটি ছবিতে দেখা গেছে সামাজিক দূরত্ব বজায় রেখে একশো দিনের কাজ করে চলেছেন একদল শ্রমিকেরা।