চল্লিশে হাঁসফাঁস পারদ, সপ্তাহের শেষে পুড়ছে গরমে; চোখ রাঙাচ্ছে আমফান - BBP NEWS

Breaking

শনিবার, ১৬ মে, ২০২০

চল্লিশে হাঁসফাঁস পারদ, সপ্তাহের শেষে পুড়ছে গরমে; চোখ রাঙাচ্ছে আমফান




 বিবিপি নিউজ: রাজ্যে বর্ষা আসতে এখনও বেশ কিছুদিন দেরি আছে। আবহাওয়ার খামখেয়ালিপনায় ঘরবন্দী মানুষেরা পুড়ছে জ্যৈষ্ঠের দাবদাহে। বৈশাখ শেষ হতেই কোথায় যেন হারিয়ে গিয়েছে কালবৈশাখী ঝড়-বৃষ্টি। আর এই ফাঁকে কয়েকটা দিন সূর্যের কাঠফাটা দাবদাহে ঝলসাবে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য। যদিও এই কাঠফাটা রোদ অনেকটাই সহজ করেছে ধান চাষীদের। রাজ্যের জেলায় জোর কদমে চলছে ধান কাটা বাঁধার কাজ। কালবৈশাখীর দাপটে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল চাষীদের যদিও বৈশাখ শেষ হতেই সূর্যের তেজস্ মুখ চাষীদের মনে আলো ফুটিয়েছে।


আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা। কলকাতায় পারদ পৌঁছতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার ও বৃহস্পতি ৪০ ছুঁয়েছে পুরুলিয়া, ঝাড়খণ্ড, জামসেদপুর সহ একাধিক জেলা। হাওয়া অফিসের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২ থেকে ৩ দিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কালবৈশাখির দাপট কমতে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দাবদাহ টের পাওয়া যাচ্ছে কয়েকদিন ধরে।


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী সোমবার পর্যন্ত দহন বাড়বে তবে কমবে না। আজ থেকে সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্র ৩৮ – ৪০ ডিগ্রি সেলসিয়ারের মধ্যে থাকবে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলেও অনুমান।
মঙ্গলবার থেকে ঘূর্ণিঝড় আমফানের প্রভাব কমতে থাকলে তাপমাত্রা কমবে। তবে উত্তরবঙ্গে প্রায় রোজই কালবৈশাখির সম্ভাবনা থাকায় সেখানে আবহাওয়া মনোরম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ – ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে এরই মাঝে ফের ঘূর্ণিঝড় আমফানের চোখরাঙানি শুরু হয়েছে। এর জেরে ক্ষয়ক্ষতির মাশুল গুনতে হতে পারে বলে মত আবহাওয়াবিদদের।

Pages