স্নাতক-স্নাতকোত্তর স্তরের শেষ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা অনলাইনেই - BBP NEWS

Breaking

শনিবার, ১৬ মে, ২০২০

স্নাতক-স্নাতকোত্তর স্তরের শেষ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা অনলাইনেই

 




বিবিপি নিউজ: অবশেষে সংক্রমণ এড়াতে অনলাইনেই দ্বারাস্ত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শেষ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা অনলাইনেই করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। করোনা ভাইরাস অতিমারির রুখতে লকডাউনের জেরে চলতি বছরের মার্চের তৃতীয় সপ্তাহ থেকে বন্ধ রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।

কিন্তু করোনার দাপট কমাতে লকডাউন যে কোনও স্থায়ী সমাধান নয় তা ইতিমধ্যেই স্পষ্ট। তাই ধাপে ধাপে স্বাভাবিক জীবন যাপনে ফেরার চেষ্টা চলছে। এরমধ্যে বাকি থাকা পরীক্ষাগুলি এবার সেরে ফেলতে চাইছে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি।
চূড়ান্ত বর্ষের স্নাতক ও স্নাতোত্তর স্তরের ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা নিয়ে লকডাউনের প্রথম থেকেই চিন্তায় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার কারণে বেশ কিছু বিভাগ অনলাইন পরীক্ষায় আপত্তি জানিয়েছিল। সে ক্ষেত্রে অন্য উপায় অফলাইন পরীক্ষা।  এ দিকে হস্টেল, ক্লাসরুম-সহ গোটা ক্যাম্পাস জীবাণুমুক্ত করা, সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার আয়োজন করা বেশ সময় সাপেক্ষ ও কঠিন।এতে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই কারণে অনলাইন পদ্ধতিতেই পরীক্ষার আয়োজন করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Pages