বিবিপি নিউজ: দিন দিন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে পৌঁছাচ্ছে দেশ। ভাইরাসের থাবায় উদ্বিগ্ন প্রশাসন। আক্রান্তের নিরিখে দেশে এগিয়ে মহারাষ্ট্র রাজ্য এগিয়ে। এরপরেই গুজরাট। বাড়ছে মৃতের সংখ্যাও।
মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ক্রমেই আরও ভয়াবহ চেহারা নিচ্ছে। ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা মহারাষ্ট্র পুলিশও। এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৮ জন পুলিশ কর্মীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।পাশাপাশি করোনার সংক্রমণ ছাড়াও একাধিক জায়গায় লকডাউন কার্যকর করতে গিয়ে রাজ্যের বিক্ষুব্ধ মানুষের হামলার মুখেও পড়তে হয়েছে পুলিশের। এমন পরিস্থিতিতে পুলিশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০১ পৌঁছেছে বলে জানা যাচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে ৫৫ বছরের বেশি বয়সী পুলিশ কর্মীদের ইতিমধ্যেই কিছুদিনের ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেৈ মুম্বই পুলিশ।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ একটি ট্যুইট বার্তায় এই তথ্য প্রকাশ করেছেন। পাশাপাশি ২১১ জন পুলিশ আধিকারিক ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গিয়েছে।
