জেলাভিত্তিক করোনা আক্রান্তের তালিকা প্রকাশ রাজ্যের,কোন জেলায় করোনা আক্রান্ত কত, মৃত কত জেনে নিন! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

জেলাভিত্তিক করোনা আক্রান্তের তালিকা প্রকাশ রাজ্যের,কোন জেলায় করোনা আক্রান্ত কত, মৃত কত জেনে নিন!


বিবিপি নিউজ: জেলাভিত্তিক করোনার তালিকা প্রকাশ করল রাজ্যের সরকার। সোমবার রাজ্য সরকারের দেওয়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১২৫৯ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯০৮ জন। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২১৮ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ জনের। অডিট কমিটি ১০৫ জনের মৃত্যুর কারণ নিয়ে অডিট করে। তাঁদের প্রত্যেকের শরীরেই করোনার উপস্থিতির প্রমাণ মিলেছিল। কিন্তু অডিট কমিটি তার মধ্যে করোনার কারণে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানায়। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির জন্য।

কেন্দ্রীয় সরকারের তালিকা অনুযায়ী রাজ্যে মোট ১০ টি জেলা অন্তর্ভুক্ত রেড জোনে।  কিন্তু সোমবার রাজ্য সরকারের তালিকা অনুযায়ী রেড জোনেষ রয়েছে চারটি জেলা— কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগান ও পূর্ব মেদিনীপুর। 

কলকাতা: 

রেড জোনের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে কলকাতায়। এখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫৯। মৃত্যু হয়েছে ৮৭ জনের। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১০৯ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৩।

হাওড়া: 

 মোট আক্রান্ত ২৪১ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। চিকিৎসায় সুস্থ হয়েছেন ২০ জন। জেলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২০৪।

উত্তর ২৪ পরগনায়: 

এই জেলায় মোট করোনা আক্রান্ত ১৭৮ জন। মৃত ১৮। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৩৬ জন। সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ১২৪ জন।

 পূর্ব মেদিনীপুর: 

এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬। তার মধ্যে দু’জন সোমবার আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ জনের। চিকিৎসায় সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ২১ জনকে। এখন সক্রিয় আক্রান্ত রয়েছেন ১৪ জন।

রাজ্যের দেওয়া তালিকায় অরেঞ্জ জোন রয়েছে ১২টি জেলা। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং।

রাজ্যের  ৭টি জেলা গ্রিন জোনে রয়েছে। অর্থাৎ এই জেলাগুলিতে কোনও করোনা আক্রান্ত নেই।সষ জেলাগুলি হল আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম।

Pages