বিবিপি নিউজ: দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবিলায় চলছে তৃতীয় দফা লকডাউন। ৪০ দিন ঘরবন্দীর পর কিছুটা হলেও নিয়ম শিথিল করলেন সরকার। জোন ভিত্তিক ছাড় দেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে গাড়ি চলাচলের অনুমতিও মিলেছে। আর এই গাড়ি চালানোর জন্য দরকার কলকাতা পুলিশের ই-পাস। ইতিমধ্যেই তা চালু করেছে কলকাতা পুলিশ।
সোমবার রাতে ট্যুইট করে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্যের নির্দেশ মেনে যে সকল গতিবিধিতে ছাড় দেওয়া হয়েছে, সেগুলির জন্য আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে ই-পাসের আবেদন করা যাবে। রাজ্যের নির্দেশ মেনে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য ই-পাস দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তা শুধু কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকায় কার্যকর হবে।
Kolkata Police
✔@KolkataPolice
From tomorrow (5/5/20) 7 AM onwards, you can apply for E-Pass for cars in Kolkata Police jurisdiction for the permitted activities(10 AM to 6 PM ) as per the Order of Govt of West Bengal.
১০:৫০ PM - ৪ মে, ২০২০
কীভাবে পাবেন এই ই-পাসের? আবেদন করতে দেখে নিন নিয়মাবলী...
প্রথমে, https://coronapass.kolkatapolice.org
এই লিঙ্কে ক্লিক করুন। এরপরে 'I Agree' তে ক্লিক করুন। নতুন একটি পেজ খুলে যাবে। তাতে দুটি অপশন থাকবে। 'Individual' ও 'Organization'। নিজের প্রয়োজন মতো যে কোনও একটি সিলেক্ট করে ক্লিক করুন। তারপর নিদ্দিষ্ট ফর্মটি পূরণ করুন। এরপরেই 'Submit' করুন। ফর্মে আপনার দেওয়া নিদ্দিষ্ট ইমেল আইডি বা এসএমএসের মাধ্যমে একটি 'QR COde' পাঠানো হবে। সেই কোড দিয়ে ই-পাশ ডাউনলোড করুন। ই-পাশটি নিজের কাছে রাখুন। নিজের গাড়িতে আটকে রাখুন। প্রয়োজনে তা দেখাতে পারবেন।