করোনার থাবায় বারাসতের চিকিৎসক! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

করোনার থাবায় বারাসতের চিকিৎসক!





বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা: মারন ভাইরাস করোনায় আক্রান্ত চারদিন নিজের বাড়িতে আইসোলেশনে ছিলেন উত্তর ২৪ পরগনার বারাসতের এক চিকিৎসক। খবর পেয়ে গতকাল রাতে ‌পুলিশ তাঁকে কদম্বগাছির জিএন আরসি করোনা হাসপাতাল ভর্তি করেছে।

পুলিশ সূত্রে খবর, বারাসত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিজয়নগরে বাসিন্দা ৩৫ বছরের ওই চিকিৎসকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জানা গেছে তিনি কলকাতা ও স্থানীয় বিভিন্ন বেসরকারি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেখান থেকেই করোনা সংক্রমণ হবার সম্ভাবনা রয়েছে। তাঁর পরিবার জানা যায়, কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা দেখা দিলে তিনি নিজেই তার গোটা পরিবারের করোনা পরীক্ষা করান। পরিবারের বাকি সদস্যরা করোনামুক্ত হলেও চলতি মাসের ১০ তারিখ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে নিজের বাড়িতেই আইসলেশনে ছিলেন বলে ওই চিকিৎসকের পরিবারের সদস্যরা জানান। মঙ্গলবার রাতে বারাসত পুরসভা বিষয়টি জানতে পেরে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই চিকিৎসককে করোনা হাসপাতালে ভর্তি করে পুলিশ। বুধবারএ বিষয়ে বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, "ওই চিকিৎসকের করোনা পজিটিভ হয়েছে খবর পেয়েই আমরা পুলিশকে জানাই। আজ ওই এলাকা স্যানিটাইজ করা হবে।"

Pages