নারী-পুরুষেরা বছরে কতবার কাঁদে জানেন ? - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

নারী-পুরুষেরা বছরে কতবার কাঁদে জানেন ?




 বিবিপি নিউজ: আমরা মনে করি মনের মধ্যে কষ্ট হলে তা কান্না হয়ে ঝরে পড়ে। কিন্তু সকলেরই জানা পুরুষেরা কাঁদতে জানে না। এমনটাই কথিত আছে। পুরুষের চাইতে নারীরা বেশি কান্না করেন। অনেকেই মনে একটা প্রশ্ন রয়ে যায় নারীরা কেন কথায় কথায় কান্না করে? চলুন জেনে নেওয়া যাক এই ব্যাপারে বিজ্ঞানীরা কি বলছেন....

গবেষকদের মতে, নারীকে মনে করা হয় সৌন্দর্য্যের প্রতীক। কোমলতা আর নরম মনের অধিকারী তারা। মূলত এই কারণেই তারা বেশি কাঁদে। তাই তাদের সারাজীবন শুনতে হয়, ‘মেয়েরা নাকি কথায় কথায় কাঁদে’। যা পুরুষদের ক্ষেত্রে ভিন্ন। নেদারল্যান্ডসের টিনবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যাড ভিঙ্গারহোয়েটস-এর এক গবেষণাতেও একই তথ্য দিচ্ছেন।

গবেষণায় ভিঙ্গারহোয়েটস সাত দেশের ৫ হাজার নারীর উপর সমীক্ষা চালিয়ে। তিনি জানান, মেয়েরা বছরে ৩০ থেকে ৬৪ বার অশ্রুপাত করেন। আর পুরুষদের ক্ষেত্রে এর পরিমাণ ৬ থেকে ১৭ বার।
গবেষণায় দেখা গেছে, নারীদের কান্নার সময়কালও বেশি। তাদের কান্না গড়ে ছয় মিনিট ধরে স্থায়ী হয়। অপরদিকে পুরুষের কান্না দুই থেকে তিন মিনিট।
কান্নার উপর অধ্যাপক অ্যাড ভিঙ্গারহোয়েটস ‘হোয়াই অনলি হিউম্যানস উইপ: আনর‌্যাভেলিং দ্যা মিস্ট্রিজ অফ টিয়ারস’ নামের একটি বইও রয়েছে।

Pages