লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত! ঘোষণা বিজেপি শাসিত হিমাচলে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৬ মে, ২০২০

লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত! ঘোষণা বিজেপি শাসিত হিমাচলে


বিবিপি নিউজ: চতুর্থ দফা লকডাউন চালু হতেই গোটা দেশ যখন ধীরে ধীরে লকডাউন শিথিল করছে। কেন্দ্রীয় সরকার অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করেছে, সেই সময়ই লকডাউনের মেয়াদ একেবারে পাঁচ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল হিমাচল। সে রাজ্যের সরকার ঘোষণা করেছে, করোনার সংক্রমণ রুখতে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে।

সোমবার বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এই মর্মে ঘোষণা করলেন। যে আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে। এখনও পর্যন্ত পাহাড়ি এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১৪। মৃত্যু হয়েছে ৫ জনের। সেরে উঠেছেন ৬৩ জন।

Pages