পশ্চিমবঙ্গে ফেরার পথে পরিযায়ী শ্রমিকদের বাস উল্টে জখম ৭ - BBP NEWS

Breaking

শনিবার, ৩০ মে, ২০২০

পশ্চিমবঙ্গে ফেরার পথে পরিযায়ী শ্রমিকদের বাস উল্টে জখম ৭



বিবিপি নিউজ: ফের দূর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস।  কেরালা থেকে পশ্চিমবঙ্গে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই পরিযায়ী শ্রমিকদ ভর্তি বাস। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৭ পরিযায়ী শ্রমিক। দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোর জেলায় ।

পুলিশ সুত্রে জানা গেছে, কলকাতায় আসার পথে মঙ্গলপুর-নুওয়াগাঁয়ের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উল্টে যায় বাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। স্থানীয়দের সাহায্য শ্রমিকদের উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চালক-সহ তিনজনের অবস্থা সংকটজনক। বাকিদের আঘাত বেশি নয়।
 বাসে ৩৮ ছিলেন। তাঁরা কেরালার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন। লকডাউনের শুরুর পর থেকে সেখানেই আটকে ছিলেন। কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।  সুস্থ শ্রমিকদের আপাতত একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হচ্ছে। সেখানে কঠোরভাবে সুরক্ষা বিধি পালন করা হচ্ছে। তাঁদের গন্তব্যে পাঠানোর জন্য একটি পৃথক বাসেরও ব্যবস্থা করা হচ্ছে জানা গেছে।

Pages