ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ, পুলিশ ও স্থানীয় সূত্রে খবর উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা থানার অন্তর্গত তেঁতুলিয়া এলাকার ঠাকুরতলায় ৪ জন যুবক বসে গল্প করছিলেন, সেই সময় সন্তোষ পাত্র নামে ওই অভিযুক্ত পুলিশ কর্মী মোটর বাইক চেপে এসে তাদেরকে উদ্যেশ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয় অরূপ মন্ডল ও সুমন্ত মন্ডল নামে দুই ভাইয়ের, এবং পায়ে গুলি লেগে গুরুতর জখম অরূপ মন্ডল নামের আরও এক যুবকের। এ ঘটনায় পুলিশের দাবি দু পক্ষের মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা।
যদিও পুলিশের দাবিকে উড়িয়ে দিয়ে ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং জানান মৃত দুই জন ব্যক্তিই বিজেপি কর্মী ছিলেন। বিজেপি করার অপরাধে তাদের খুন করা হয়েছে। এ ঘটনায় তৃণমূলের চক্রান্ত আছে। পাশাপাশি মৃতের পরিবারের তরফেও অভিযোগ বিজেপি করার দায়েই খুন হতে হল দুই ভাই কে। সমস্ত অভিযোগ অস্বীকার করে এদিন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেন " এই খুনের ঘটনায় তৃণমূল জড়িত নয়, পুলিশ তদন্ত করছে, দোষী সাজা পাক এটাই চাইব"।
