রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৮৭, মৃত বেড়ে ১৪৩ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৮৭, মৃত বেড়ে ১৪৩




 বিবিপি নিউজ: বিগত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে ৮৭ জন। ভাইরাসের গ্রাসে প্রাণ হারিয়েছেন ৮ জন। এমনটাই জানিয়েছেন রাজ্যের রাজের স্বাস্থ্য দফতর।

বৃহস্পতিবার রাত ৮টায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী জানা গেছে, গত ২৪ ঘন্টায় মোট ৬৬ জন করোনা রোগী সুস্থ হয়ে   ছাড়া পেয়েছেন। পাশাপাশি, এই সময়কালে নতুন ৮৭ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যুর জেরে রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৩। গত ২৪ ঘণ্টায় মোট ৫,২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে রায স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে নতুন ৮৭টি করোনা পজিটিভ কেস পাওয়া গিয়েছে। এর জেরে রাজ্যে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়াল ১,৩৯৪। রাজ্যের মোট ৭৬৮ জন সুস্থ হয়েছেন।

Pages