তিন মিনিটে চাকরি হারালেন সাড়ে ৩ হাজার ঊবের কর্মী! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৫ মে, ২০২০

তিন মিনিটে চাকরি হারালেন সাড়ে ৩ হাজার ঊবের কর্মী!



বিবিপি নিউজ: করোনা ভাইরাস অতিমারিতে থমকে গিয়েছে জনজীবন। গোটা বিশ্বের ‌বিভিন্ন দেশে চলছে ভাইরাস সংক্রমণ রোধ করতে লকডাউন। তালাবদ্ধ কলকারখানা, দোকানপাট থেকে শুরু করে অফিস। বন্ধ যানবাহন চলাচল। এর মধ্যে ঊবের কর্মীদের মাত্র তিন মিনিটে নেমে এসেছে অশনি সংকেত। ঊবেরের গ্রাহক পরিষেবা বিভাগের প্রধান রাফিন শ্যাভলো তিন মিনিটের একটি সংক্ষিপ্ত ভিডিয়ো কলের মাধ্যমেই ৩ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করল বহুজাতিক এই পরিষেবা প্রদানকারী সংস্থা।

প্রায় তিন মিনিটের ভিডিয়ো কলের মাধ্যমে সংস্থার প্রায় ১৪ শতাংশ কর্মীকে এক ধাক্কায় সরিয়ে দেওয়ার কথা জানান গ্রাহক পরিষেবা বিভাগের প্রধান রাফিন শ্যাভলো। ওই ভিডিয়ো কলে তিনি বলেন, ‘‘গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য একেবারে অগ্রভাগে থাকা সাড়ে তিন হাজার জনকে আমরা সরিয়ে দিচ্ছি। সংস্থায় আপনাদের যথেষ্ট অবদান রয়েছে এবং আজই ঊবেরের সঙ্গে আপনাদের শেষ দিন।’’এই ঘোষণা করার সময়ই  কান্নায় ভেঙে পড়েন রাফিন। পরে তিনি স্বীকারও করেন যে এ ধরনের খবর দেওয়াটা তাঁর কাছে যথেষ্টই কঠিন ছিল। ছাঁটাই হওয়া কর্মীদের ধন্যবাদ দিয়ে তাঁদের বকেয়া মেটানোর কথাও বলেছেন রাফিন।

Pages