আমফানের ক্ষয়ক্ষতি জানতে আজ রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

আমফানের ক্ষয়ক্ষতি জানতে আজ রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল




বিবিপি নিউজ: আমফানের তান্ডবে কেটেছে দীর্ঘ ১৬ টা দিন। অবশেষে আজ বৃহস্পতিবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। জানবে আমফানের রোষানলে ক্ষয়ক্ষতির পরিমাণ। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্য কতটা আর্থিক  ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তা মূল্যায়ন করবেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। 

বিশেষ সূত্রে খবর, আজ সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে সাত সদস্যের প্রতিনিধি দল। বুধবার রাতে নবান্নের তরফে রাজ্য পুলিশের ডিজি, আইজি, কলকাতা পুলিশের কমিশনার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে চিঠি পাঠিয়ে জানানো একথা জানানো হয়েছে। জানা গেছে, সাত সদস্যের ওই প্রতিনিধি দলে  রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব (সাইবার অ্যান্ড ইরফরমেশন সিকিউরিটি) অনুজ শর্মা। কৃষি মন্ত্রকের অধিকর্তা নরেন্দ্র কুমার, মৎস্য দফতরের অ্যাসিস্টান্ট কমিশনার আর পি দুবে, রাজস্ব বিভাগের অধিকর্তা (ফিনান্স কমিশন ডিভিশন) এস সি মীনা, জলশক্তি মন্ত্রকের সিদ্ধার্থ মিত্র, শক্তি মন্ত্রকের ঋষিকা শরণ এবং সড়ক পরিবহন মন্ত্রকের সমীরণ সাহা।

Pages