বিবিপি নিউজ: রাজ্যে দিন দিন সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই ৬ হাজার ৫ শো ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৩৭৩ জন। পাশাপাশি কোমর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। রাজ্য স্বাস্থ্যদফতরের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট ৬৫০৮ জন করোনায় আক্রান্ত বাংলায়। করোনা আক্রান্ত অবস্থায় ৩৪৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। গত ২৪ ঘন্টায় যে দশ জন মারা গিয়েছেন, তাদের মধ্যে সাতজনই কলকাতায়। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও দার্জিলিংয়ে একটি করে মৃত্যু হয়েছে। রাজ্যে এই মুহূর্তে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৫৮৩। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ২৫৮০।
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
