করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম পুলিশকর্মীর মৃত্যু - BBP NEWS

Breaking

রবিবার, ৭ জুন, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম পুলিশকর্মীর মৃত্যু





বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল। ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের  অনেক‌ পুলিশ কর্মী। কিন্তু এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের কোনও পুলিশকর্মীর। জানা গেছে মৃত ওই পুলিশ কর্মী শেক্সপিয়ার সরণি থানায় ডেপুটেশনে কর্মরত ছিলেন।

কলকাতা পুলিশ সূত্রে খবর, বছর ৪৭-র কনস্টেবলের বাড়ি শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়। তিনি কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। পরে ডেপুটেশনে তাঁকে শেক্সপিয়ার সরণি থানায় পাঠানো হয়েছিল। স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে গত ২৮ মে তিনি ফাঁসিদেওয়ার বাড়িতে গিয়েছিলেন। 

১ জুন তিনি পুনরায় কাজে যোগ দিয়েছিলেন। সেদিনই তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। প্রাথমিকভাবে অবশ্য তাঁর কোনও উপসর্গ ছিল না। পরদিন কিছু উপসর্গ দেখা দিয়েছিল। ৩ জুন রিপোর্ট আসতে দেখা গিয়েছিল, তিনি করোনা আক্রান্ত। সেইমতো তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

Pages