হাসপাতালের বিল না মেটানোয় ৮০ বছরের বৃদ্ধকে দড়ি দিয়ে বেঁধে রাখলেন কতৃপক্ষ - BBP NEWS

Breaking

রবিবার, ৭ জুন, ২০২০

হাসপাতালের বিল না মেটানোয় ৮০ বছরের বৃদ্ধকে দড়ি দিয়ে বেঁধে রাখলেন কতৃপক্ষ




বিবিপি নিউজ: হাসপাতালের বিল না মেটানোয় দড়ি দিয়ে বেডের সঙ্গে বেঁধে রাখলেন কতৃপক্ষ। জানা গেছে ঘটনাটি ঘটেছে শনিবার। মধ্যপ্রদেশের ভোপালের শাজাপুর জেলার একটি হাসপাতালে। এই ঘটনায় ইতিমধ্যেই জেলাশাসকের নির্দেশে ওই হাসপাতালে পৌঁছেছে একটি প্রতিনিধি দল। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

জানা গেছে, শারিরীক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন ৮০ বছরের ওই বৃদ্ধ। ভর্তির সময় ৫ হাজার টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এরপরেই কয়েকটা দিন কেটে গেলে হাসপাতালের ১১ হাজার টাকা বিল পরিশোধ করতে পারেনি বৃদ্ধের পরিবার। এরপরেই অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। ওই বৃদ্ধ হাসপাতাল থেকে পালাতে না পারেন তার জন্য মোটা দড়ি দিয়ে হাসপাতালের বেডের সঙ্গে হাত ও পা বেঁধে রাখেন। এই ঘটনা জানাজানি হতেই ঘটনাটি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তর কথা বলেছেন।

Pages