বিবিপি নিউজ: মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হলেন নীতি আয়োগ এক কর্তা। সোমবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরেই সিল করে দেওয়া হয়েছে সংস্থার দিল্লির প্রধান দফতরের তিনতলার অফিস।
লকডাউনের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে সরকারি দফতরগুলি চালু করার পরে একের পর এক সংক্রমণের ঘটনা প্রকাশিত হচ্ছে। বেশ কিছু সরকারি আধিকারিক ও কর্মী ইতিমধ্যে করোনা পজিটিভ প্রমাণিত হওয়ায় প্রশ্ন উঠেছে সরকারি দফতরে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে।
