ভয়ঙ্কর বছর ২০২০, রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণতম আবহাওয়া হতে চলেছে! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২ জুন, ২০২০

ভয়ঙ্কর বছর ২০২০, রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণতম আবহাওয়া হতে চলেছে!



বিবিপি নিউজ: গোটা দেশ তথা বিশ্ব জুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক। একের পর এক ‌প্রাকৃতিক বিপর্যয়ে মুর্ছা গেছে দেশ। উত্তর-পূর্ব ভারতের বন্যা এবং হড়পা বান, উত্তর ও মধ্য ভারতের তাপপ্রবাহ । পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় সুপার সাইক্লোন আমফান। রাজধানীতে বারে বারে ভূমিকম্প । নতুন উপদ্রব পঙ্গপাল । প্রকৃতির তাণ্ডবলীলায় বিপর্যস্ত গোটা দেশ।  

এর মধ্যেই বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২০ সাল উষ্ণতম হতে চলেছে। যা ভাঙতে পারে তাপমাত্রার সমস্ত রেকর্ড। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলভমেন্ট-এর রিপোর্টে এমনই উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা ।  প্রায় এক সপ্তাহ ধরে উত্তর এবং মধ্য ভারতে তাপপ্রবাহ চলছে । দিল্লিতে জারি হয়েছিল প্রবল তাপপ্রবাহের সতর্কতা। এর। মাঝে হাল্ক বৃষ্টিতে কিছুটা অবশ্য স্বস্তি মিলেছে । রাজস্থানের চুরুতে তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার ওই রিপোর্টে জানা গিয়েছে, মূলত উত্তর গোলার্ধে থাকা দেশগুলির তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। এই তালিকায় রয়েছে ভারত এবং বাংলাদেশ। অনুমান এই তাপপ্রবাহ বা হিটওয়েভ কন্ডিশন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যাবে।   ২০২০ সালের মত বিপর্যয় এ প্রজন্ম দেখেনি । আগের প্রজন্ম সেভাবে মনে করতে পারছে না, এমন পরিস্থিতি দেখেছে কিনা । তবে সব রেকর্ড ভেঙে আরও ভয়ঙ্কর দিন আছে । 

Pages