আগামী ১২ ঘন্টায় আরও শক্তিশালী হবে ঘূর্ণিঝড়, কাল ঝাঁপাবে পশ্চিম উপকূলে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২ জুন, ২০২০

আগামী ১২ ঘন্টায় আরও শক্তিশালী হবে ঘূর্ণিঝড়, কাল ঝাঁপাবে পশ্চিম উপকূলে



বিবিপি নিউজ: বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের তান্ডব পশ্চিমবঙ্গ ও ওড়িশ্যায় এখনও দগদগে। এরই মাঝে ফের পশ্চিম উপকূলে চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়।  আরব সাগরের উপর তৈরি হওয়া এই  ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে মহারাষ্ট্র এবং গুজরাত উপকূলের দিকে। 

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ১২ ঘণ্টায়  ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে। বুধবার সন্ধ্যায় অথবা রাতের দিকে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের উপকূলে মাঝে আছড়ে পড়তে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০৫ থেকে ১১৫ কিলোমিটার থাকবে। গতিবেগ সর্বোচ্চ মাত্রায় উঠতে পারে ঘণ্টায় ১২৫ কিলোমিটার।

Pages