বিপাকে গুগল, ৫০০ কোটি ডলারের মামলা দায়ের - BBP NEWS

Breaking

শনিবার, ৬ জুন, ২০২০

বিপাকে গুগল, ৫০০ কোটি ডলারের মামলা দায়ের



  
বিবিপি নিউজ: বেআইনি তথ্য সংগ্রহের অভিযোগে বিপাকে পড়েছেন গুগল। ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গের অভিযোগ এনে গুগল ও এর মালিকানা প্রতিষ্ঠান আলফাবেটের বিরুদ্ধে মার্কিন আদালত  ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত সংস্থা। বরং তারা যা দাবি করেছে তা প্রচলিত ধারনার একেবারে উলটো।

 অনেকের ধারনা হল ‘ইনকগনিটো মোড’ বা প্রাইভেট মোড ব্যবহার করলে গুগল ক্রম ব্রাউজারে ইউজারের‘সার্চ হিস্টোরি’ ট্র্যাক করা হয় না। আদতে ব্যাপারটা তেমন নয় বলে জানিয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন সংস্থা। ইনকগনিটো মোডে ক্রম ব্রাউজার ব্যবহারকারীদের ব্রাউজারে তাদের কার্যক্রম নিবন্ধিত না হওয়ার সুবিধা পান। কিন্তু তারা যে ওয়েবসাইট ভিজিট করবে ওই ওয়েবসাইট চাইলে গুগল অ্যানালিটিকস ব্যবহার করে তাদের কার্যক্রমের খোঁজ রাখতে পারে। 

Pages