বিবিপি নিউজ: আর একদিন পর থেকেই কেন্দ্রের নিয়ম অনুযায়ী খুলছে ধর্মীস্থান। এমন পরিস্থিতিতে একগুচ্ছ নিয়ম মেনে প্রবেশ করতে হবে পবিত্র স্থানে। এমনটাই গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় সরকার। ধর্মীস্থানের প্রবেশদ্বারে স্যানিটাইজার ও তাপমাত্রা মাপার যন্ত্র রাখতে হবে। কিন্তু সেই নিয়ম মানতে নারাজ মধ্যপ্রদেশর এক মন্দির কতৃপক্ষ।
মধ্যপ্রদেশর ভোপালে অবস্থিত মা বৈষ্ণবধাম নব দুর্গা মন্দিরের পুরোহিত স্যানিটাইজার ব্যবহার নিয়ে আপত্তি করেছেন। মন্দিরের পুরোহিত চন্দ্রশেখর তিওয়ারি বলেন, স্যানিটাইজার ব্যবহারের বিপরীতে কারণ এতে মদ থাকে। তিনি প্রশ্ন করেছেন যে মদ খেয়ে যখন মন্দিরে ঢোকা মানা সেখানে হাতে মদ লাগিয়ে কী করে প্রবেশ করা যায়। তবে এর বিকল্প হিসাবে তিনি বলেছেন যে মন্দিরের বাইরে জল ও সাবান রাখা যেতে পারে। সেখানে হাত ধুয়ে এলে তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।
