বন্ধ ঘর থেকে উদ্ধার রাজ্যের শীর্ষ পুলিশকর্তার প্রাক্তন স্ত্রী ও তাঁর মায়ের দেহ - BBP NEWS

Breaking

সোমবার, ৮ জুন, ২০২০

বন্ধ ঘর থেকে উদ্ধার রাজ্যের শীর্ষ পুলিশকর্তার প্রাক্তন স্ত্রী ও তাঁর মায়ের দেহ



বিবিপি নিউজ:  বন্ধ ঘর থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বিধাননগরের বিই ব্লকে। পুলিশ বাড়ির দরজা ভেঙে দুটি মরদেহ উদ্ধার করে। মৃত পাপিয়া দে (৮০) ও শর্মিষ্ঠা কর পুরকায়স্থ (৬০)। মৃত শর্মিষ্ঠাদেবী রাজ্যের প্রাক্তন সিপি তথা বর্তমান মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বিধাননগর কমিশনারেটে ফোন করে এক ব্যক্তি জানান, ২ দিন ধরে দেখা যাচ্ছে না পাপিয়াদেবী ও শর্মিষ্ঠাদেবীকে। দরজা ভিতর থেকে বন্ধ। ডাকলে সাড়া দিচ্ছেন না কেউ। এর পর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। দরজা ভেঙে উদ্ধার হয় মা ও মেয়ের দেহ। ২টি আলাদা ঘরে দেহ দুটি ছিল। দেহ উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে জ্বর ও শর্দির মতো উপসর্গে ভুগছিলেন মা ও মেয়ে। এমনকী হাসপাতালে চিকিৎসাও করাতে গিয়েছিলেন তাঁরা। ফলে তাঁরা করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন এই আশঙ্কায় দেহের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সঙ্গে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আত্মহত্যার ।‌তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দেহে কোনও আঘাতের চিহ্ন না-থাকলেও আত্মহত্যা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Pages