বিবিপি নিউজ: লকডাউনের পর আনলক ১ শহরের প্রাণ ফিরে পেতে পুনঃরায় চলছে কলকারখানার লোহা লক্কর নড়াচড়ার কাজ। জমজমাট না থাকলেও ব্যস্ততায় ফিরতে আপ্রাণ চেষ্টা করছেন শহরের রাস্তাঘাট। এমন পরিস্থিতিতে রবিবার বিকাল ৫ টা নাগদ বিপত্তি দেখা দিল হাওড়া ব্রিজ। ব্রিজের চার নম্বর পিলারের উপরে উঠে বসলেন এক মাঝ বয়সী মহিলা। এরপরে একের পর এক দাবি করতে শুরু করলেন। এরপরেই ঘটনাস্থলে পৌছায় উত্তর বন্দর থানার পুলিশ ও দমকল বাহিনী। আধ ঘন্টার বেশি সময় পর নীচে নেমে আসেন।
জানা গেছে, ওই মহিলার নাম ডলি ঘোষ,বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কচুয়া এলাকার বাসিন্দা। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পারেন, মহিলা মানসিক ভারসাম্যহীন।
কখনও হারানো নোবেল পুরস্কার ফিরে পেতে তো আবার কখনও স্কুলের শিক্ষকতা প্রসঙ্গে। পিলার থেকে নেমে সংবাদমাধ্যমের কাছে তাঁর দাবি, 'ছোটবেলায় নোবেল পেয়েছিলাম। সেই নোবেল প্রাইজ জমা রাখা আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। এখন সেই নোবেল প্রাইজ ফেরত চাইলেও তা দিচ্ছে না সরকার। তিনি জানান, নোবেল প্রাইজ ফেরত চেয়ে রাজ্যপালের কাছে বারবার দরবার করেছেন। রাজভবনে ধরনাতেও বসেছিলেন। কিন্তু কিছুতেই কেউ তাঁর নোবেল প্রাইজ ফেরত দিচ্ছে না। তাই প্রতিবাদে হাওড়া ব্রিজের ওপরে উঠেছিলেন তিনি।

