Swiggy-তে কলকাতা ও শিলিগুড়ি এরিয়ায় শুরু হল মদের হোম ডেলিভারি! কীভাবে অডার করবেন ? জেনে নিন - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

Swiggy-তে কলকাতা ও শিলিগুড়ি এরিয়ায় শুরু হল মদের হোম ডেলিভারি! কীভাবে অডার করবেন ? জেনে নিন



বিবিপি নিউজ: আজ বৃহস্পতিবার, অবশেষে শুরু হল মদের হোম ডেলিভারি। আজ থেকে খাবার ডেলিভারি সংস্থা Swiggy কলকাতা ও শিলিগুড়িতে এই পরিষেবা চালু করলেন। এরপরে আস্তে আস্তে ওড়িশা ও ঝাড়খণ্ডের মতো পশ্চিমবঙ্গের ২৪ টি শহরে পরিষেবা পৌঁছবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। 

সুইগি সূত্রে জানা গেছে,সুইগিতে যে ভাবে খাবারের হোম ডেলিভারি হয়, ঠিক সেভাবেই ডেলিভারি করা হবে মদ। মদ কিনতে গেলে প্রথমবার আপনার বয়সের প্রমাণপত্রের ছবি তুলে আপলোড করতে হবে। সঙ্গে আপলোড করতে হবে আপনার একটি ছবি। সেগুলি সত্যতা সম্পর্কে সংস্থা নিশ্চিত হলে তবেই অর্ডার দিতে পারবেন মদ। পাশাপাশি অতিরিক্ত মদ অর্ডার করতে পারবেন না কোনও ব্যক্তি। সুইগির তরফে জানানো হয়েছে, সমস্ত নিয়ম মেনে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে মদের বোতল। এতে মদের দোকানে ভিড় কমবে। ফলে কমবে করোনা সংক্রমণের সম্ভাবনা। সম্প্রতি নবান্নে একাধিক সংস্থার সঙ্গে সরকারি কর্তাদের বৈঠক হয়। তাতে মদের হোম ডেলিভারির জন্য বিধি চূড়ান্ত করেন স্বরাষ্ট্র ও আবগারি বিভাগের কর্তারা।  

Pages