বিবিপি নিউজ: নীল গ্রহের মানুষদের যেন এই বিষ-এর বছরে গ্রাস করে ফেলেছেন। একের পর এক হামলায় নাজেহাল দশা মানুষের। একদিকে করোনা ভাইরাসের দাপট তার উপর বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান, নিসর্গ, পঙ্গপালের হানা, ভূমিকম্প, বন্যায় বিপদ পিছু ছাড়ছে না। এরই পাশাপাশি এবার যোগ হল মহাকাশের গ্রহাণু। চলতি মাসেই পৃথিবী লক্ষ্য করে তিনটি বিশালাকৃতি গ্রহাণু ধেয়ে আসছে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহাণুগুলির কোনও একটির সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলেই মানব সভ্যতার বড়সড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী কাল অর্থাৎ ৬ জুন শনিবার ভোর ৩টে ২০ মিনিটে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। পৃথিবী থেকে মাত্র ৫.০৯ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাওয়ার কথা এই গ্রহাণুটির। প্রথম গ্রহাণুটিকে Asteroid 2002 NN4 নামে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এটির ব্যাসার্ধ ৫৭০ মিটার। ঘণ্টায় ৪০,১৪০ কিলোমিটার গতিতে ছুটে আসছে এটি।
জুন মাসেই পৃথিবীর দিকে ছুটে আসা দ্বিতীয় গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে সবচেয়ে কাছে এসে পৌঁছবে ঠিক তার দু-দিন পরে, অর্থাত্ ৮ জুন সোমবার। বিকেল ৩.৪০ মিনিটে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে এটি। এই গ্রহাণুটিকে Asteroid 2013 XA22 হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।আগামী ২৪ জুন সকাল ৬.৪৪ মিনিটে পৃথিবীর গা ঘেঁসে ছুটে যাবে তৃতীয় গ্রহাণুটি Asteroid 2010 NY65।
