বিবিপি নিউজ: আজ সোমবার ৮'ই জুন থেকে খুলছে শপিং মলের দরজা। দীর্ঘ দু'মাসের বেশি সময় পরে ‘কনটেনমেন্ট জোন’ বাদে কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে সব এলাকায় খুলছে। আর ‘কনটেনমেন্ট জোন’-এ শপিং মল খোলার ক্ষেত্রে কর্তৃপক্ষ এবং ক্রেতা উভয়কেই একাধিক সুরক্ষাবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
শপিং মল খুললেও থাকবে একগুচ্ছ বিধিনিষেধ ও পাশাপাশি থাকছে নিয়মাবলী। মলে ঢোকার প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং এবং হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। শুধুমাত্র উপসর্গহীন ক্রেতাদের ঢুকতে দেওয়া হবে। বাধ্যতামূলকভাবে তাঁদের ফেস কভারা ও মাস্ক পরতে হবে। মলের ভিতরেও সারাক্ষণ তা পরে থাকতে হবে।
মলের কর্মীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যাপ্ত কর্মীদের রাখতে হবে। মহিলা, শিশু, অন্তঃসত্ত্বা, বয়ষ্ক জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি মলের বয়ষ্ক ও মহিলা কর্মীদের জন্য বাড়তি সতর্কতা নিতে হবে। ক্রেতাদের সংস্পর্শে আসবেন, এমন কাজ তাঁদের না দেওয়াই ভালো। বন্ধ থাকবে সিনেমা হল। শপিং মলের বাইরে এবং ভিতরের সমস্ত দোকান, স্টল বা ক্যাফেটেরিয়াতে সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্বের বিধি বজায় রাখতে দোকানের ভিতরে ন্যূনতম ক্রেতা থাকতে হবে। লিফটে ব্যক্তি সংখ্যা বেঁধে দিতে হবে। এসক্ল্যাসেটরের প্রতিটি সিঁড়িতে দাঁড়ানো যাবে না। একটি সিঁড়ি ছেড়ে দাঁড়াতে হবে। কোথাও লাইনে দাঁড়ানোর সময়ে কমপক্ষে ছ'ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। মলের ভিতরে এবং বাইরে বড় জমায়েত এড়িয়ে যেতে হবে। ফুড কোর্টে ৫০ শতাংশের বেশি মানুষ ঢুকতে পারবেন না। কর্মীদের মাস্ক এবং গ্লাভস পরতে হবে। ক্রেতা টেবিল খালি করার পর প্রতিবার স্যানিটাইজড করতে হবে। বাচ্চাদের খেলার কোনও জায়গা থাকলে সেটা বন্ধ থাকবে। শৌচাগার ভালোভাবে পরিষ্কার করতে হবে। লিফটের বোতাম, রেলিংয়ের মতো যেগুলিতে বারবার হাত দেওয়া হয়, সেগুলি বারেরারে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে।
